ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিন রোডে ঢাকা কলেজ-আইডিয়ালের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর গ্রিন রোডে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানা গেছে।
ঢাকা কলেজের একটি বাস আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ভাঙচুর করলে এ অবস্থার তৈরি হয়।
আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের সড়কে ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা ল্যাবএইড হাসপাতালের পেছনের সড়কে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন। পুরো এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত দুপক্ষের মধ্যে থেমে থেকে সংঘর্ষ চলছে।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল শোডাউন

গ্রিন রোডে ঢাকা কলেজ-আইডিয়ালের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশ : ০৩:২৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩