ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন শুরু, ঢাকায় আট জোনে আট রং

আগামীকাল সোমবার (২ নভেম্বর) থেকে দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশার আনুষ্ঠানিক নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। আজ রোববার (১ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই ঘোষণা দেন।

তিনি জানান, ২০০৯ সালের সিটি করপোরেশন আইনের ২০২৬ সালের সংশোধিত বিধিমালার আলোকে এই নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে। আপাতত যানবাহনের নিবন্ধন করা হলেও পরবর্তীতে পর্যায়ক্রমে চালকদেরও ড্রাইভিং লাইসেন্সের আওতায় আনা হবে।

নতুন বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার প্রাথমিক নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা, যা এক বছর পর ফিটনেস যাচাই সাপেক্ষে ৪ হাজার টাকায় নবায়ন করতে হবে। অন্যদিকে, চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা।

এই বাহনগুলো সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত রাস্তায় চলাচল করতে পারবে। সিটি করপোরেশন থেকে ১ হাজার টাকা ফি’র বিনিময়ে কিউআর কোড সংবলিত ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। সব ই-রিকশার নকশা বুয়েট অনুমোদিত হতে হবে। এটি তদারকি ও প্রস্তুতকারী প্রতিষ্ঠান অনুমোদনের জন্য সাত সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা মহানগরকে যানজটমুক্ত রাখতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে মোট আটটি জোনে ভাগ করা হবে। প্রতিটি জোনের ই-রিকশার রং আলাদা হবে, যাতে এক জোনের গাড়ি অন্য জোনে প্রবেশ করতে না পারে। যানজট পরিস্থিতি বিবেচনা করে ট্রাফিক বিভাগ ও সিটি করপোরেশন যৌথভাবে প্রতিটি জোনের গাড়ির সংখ্যা নির্ধারণ করবে। এছাড়া মালিকপক্ষ, ট্রাফিক পুলিশ ও সিটি করপোরেশনের ত্রিপক্ষীয় সমন্বয়ের মাধ্যমে সাধারণ মানুষের সক্ষমতা বিবেচনা করে ই-রিকশার কিলোমিটারভিত্তিক যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হবে।

প্রাথমিকভাবে চালকদের ড্রাইভিং লাইসেন্সের পরিবর্তে মালিকপক্ষের দেওয়া পরিচয়পত্র ব্যবহার করতে হবে। পরবর্তীতে প্রজ্ঞাপনের মাধ্যমে লাইসেন্স প্রদান শুরু হবে। চার্জিং পয়েন্টের ক্ষেত্রে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে সিটি করপোরেশনের অনুমোদনে অগ্রাধিকার দেওয়া হবে এবং অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিবন্ধনহীন গাড়ি চালানো, অতিরিক্ত গতি, অতিরিক্ত যাত্রী বহন, কাঠামো পরিবর্তন ও নিষিদ্ধ এলাকায় চলাচলের মতো অপরাধগুলোর জন্য সুনির্দিষ্ট শাস্তির বিধান রাখা হয়েছে।

প্রতিমন্ত্রী ই-রিকশাচালকদের এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, আপাতত যার যেভাবে চলছে, সেভাবেই চলবে। রাজনৈতিক ফায়দা লোটার কোনো সুযোগ নেই। তবে ধীরে ধীরে নিবন্ধন কার্যক্রম শেষে পর্যায়ক্রমে অবৈধ ই-রিকশাগুলো অপসারণ করা হবে। আপাতত দেশের ১৩টি সিটি করপোরেশনে এই নিয়ম কার্যকর হলেও ভবিষ্যতে আইন সংশোধন সাপেক্ষে পৌরসভাগুলোতেও একই বিধিমালা প্রয়োগ করা হবে।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন শুরু, ঢাকায় আট জোনে আট রং

প্রকাশ : ০৪:৩৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬