ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা ১১ নম্বর সেক্টর বায়তুন নূর মসজিদ ফাউন্ডেশনের নির্বাচনে মনির হোসেন বিজয়ী

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৭:১৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ২৫৫৮ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর কেন্দ্রীয় বায়তুন নূর জামে মসজিদ ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৮-এ কার্যনির্বাহী সদস্য (খাদেম) পদে বিজয়ী হয়েছেন বিল্ড মেকার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্জ মো. মনির হোসেন।

শুক্রবার (২০ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে বায়তুন নূর জামে মসজিদ ফাউন্ডেশনের এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ৩টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে রাত ৯টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৮০৪ জন।

এবারের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য (খাদেম) পদে ১৬ নম্বর ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. মনির হোসেন। ভোট গণনা শেষে তিনি বিজয়ী হন। তবে প্রাপ্ত ভোটের সংখ্যা নিয়ে তথ্যে ভিন্নতা রয়েছে। প্রাথমিক তথ্যে ২৯৪ ভোট এবং পরবর্তী বিবরণে ২৯৭ ভোট উল্লেখ করা হয়েছে।

নির্বাচনের ভোট গণনা শেষে শুক্রবার দিবাগত মধ্যরাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুল আজিজ। এ সময় নির্বাচন কমিশনার ড. আব্দুর রব খান ও মো. নুরুল আলম উপস্থিত ছিলেন।

বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় আলহাজ্জ মো. মনির হোসেন বলেন, ‘আমি বায়তুন নূর জামে মসজিদ ফাউন্ডেশনসহ এলাকার সার্বিক উন্নয়নে সবার পাশে থেকে কাজ করতে চাই, ইনশাআল্লাহ। এ জন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, এলাকার মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা বজায় রাখবেন।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

উত্তরা ১১ নম্বর সেক্টর বায়তুন নূর মসজিদ ফাউন্ডেশনের নির্বাচনে মনির হোসেন বিজয়ী

প্রকাশ : ০৭:১৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬