ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের যুগ্ম কোষাধ্যক্ষ নির্বাচিত এমপি দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির যুগ্ম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদ সদস্যদের পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনাকারী এই ক্লাবের নতুন কমিটিতে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

এদিকে, যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হওয়ায় রূপগঞ্জের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু জাতীয় পর্যায়ের সংসদ সদস্যদের এই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মের নেতৃত্বে যুক্ত হলেন। ক্লাবের কার্যক্রম পরিচালনা ও সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি দায়িত্ব পালন করবেন।

নতুন কার্যনির্বাহী কমিটির সহসভাপতি হিসেবে রয়েছেন খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. নুরুল ইসলাম এবং কুমিল্লা-৯ আসনের মো. আবুল কালাম।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন হবিগঞ্জ-৩ আসনের আলহাজ মো. জি কে গউছ, গোপালগঞ্জ-১ আসনের মো. সেলিমুজ্জামান মোল্ল্যা, নারায়ণগঞ্জ-২ আসনের মো. নজরুল ইসলাম আজাদ এবং পিরোজপুর-১ আসনের মাসুদ সাঈদী।

এ ছাড়া মহিলা বিষয়ক সম্পাদিকা নির্বাচিত হয়েছেন সংরক্ষিত মহিলা আসন-৯-এর হেলেন জেরিন খান এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা হয়েছেন সংরক্ষিত মহিলা আসন-৪-এর রেহানা আক্তার রানু।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন চাঁদপুর-৩ আসনের শেখ ফরিদ আহম্মেদ, ময়মনসিংহ-৫ আসনের মোহাম্মদ জাকির হোসেন, গোপালগঞ্জ-৩ আসনের এস এম জিলানী, সুনামগঞ্জ-৩ আসনের মোহাম্মদ কয়ছর আহমেদ, সিরাজগঞ্জ-৫ আসনের আমিরুল ইসলাম খান, গাজীপুর-২ আসনের এম মঞ্জুরুল করিম রনি, সংরক্ষিত মহিলা আসন-৮-এর সাকিলা ফারজানা, মাদারীপুর-১ আসনের সাঈদ উদ্দিন আহমাদ হানজালা, পাবনা-১ আসনের মোহাম্মদ নাজিবুর রহমান, গাজীপুর-৪ আসনের সালাহ উদ্দিন, নারায়ণগঞ্জ-৪ আসনের আব্দুল্লাহ আল আমিন এবং সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর সেলিনা সুলতানা।

জনপ্রিয় সংবাদ

ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক মিল্টন ও সদস্য সচিব জাহাঙ্গীর

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের যুগ্ম কোষাধ্যক্ষ নির্বাচিত এমপি দিপু ভূঁইয়া

প্রকাশ : ০৭:২৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬