ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্টান্ট’: শামা ওবায়েদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো ধরনের পরিবহন পাঠানো হবে না; বরং তাঁকে প্রত্যর্পণ চুক্তির (এক্সট্রাডিশন ট্রিটি) আওতায় ফেরত আনা হবে বলে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

সাংবাদিকদের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমরা আগেও বলেছি, এখনো বলছি এবং ভবিষ্যতেও একই উত্তর দেব যেকোনো দণ্ডপ্রাপ্ত আসামি দেশে ফিরলে তাঁকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। এখানে বিমান, হেলিকপ্টার, বাস, গাড়ি কিংবা রিকশা পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কারও কোনো কথা হয়নি।”

উল্লেখ্য, মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে শেখ হাসিনার এক মুখপাত্রের বরাতে জানানো হয়, ২০২৪ সালের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। এ জন্য তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বিদেশে পলাতক যেকোনো দণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে বাংলাদেশের আইন ও সরকারের যে অবস্থান, শেখ হাসিনার ক্ষেত্রেও তা একই। জুলাই-আগস্টে হত্যা, গুম ও রক্তপাতের নির্দেশদাতাসহ সাজাপ্রাপ্ত যেসব আসামি ভারতসহ বিভিন্ন দেশে লুকিয়ে আছেন, তাঁদের সবাইকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ‘রাজনৈতিক স্টান্ট’ হিসেবে আখ্যায়িত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “১৬ বা ১৭ ডিসেম্বর আসার এই ঘোষণার কোনো মানে হয় না। তিনি এলে গ্রেপ্তার হয়ে কারাগারে যাবেন এবং আইন তার নিজস্ব গতিতে চলবে।” তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা নিজে পালিয়ে গিয়ে এখন দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদে ফেলার এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন। এ ধরনের বিষয়ে আলোচনা করে গণমাধ্যম, মন্ত্রণালয় ও সরকারের সময় নষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, দেশে ফিরতে চাওয়া শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দেয় ব্রিটিশ ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বার্স’। পরে ১৯ নভেম্বর ওই আবেদনের অগ্রগতি জানতে ফের চিঠি দেন ল ফার্মটির আইনজীবী স্টিভেন পাওলস।

ওই চিঠির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ স্পষ্ট জানান, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত হওয়ায় প্রচলিত আইন অনুযায়ী শেখ হাসিনা পাসপোর্ট পাবেন না।

দিল্লির বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনা গেলে তাঁকে গ্রেপ্তারের সক্ষমতা মিশনের রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জুলাইয়ে পালিয়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা কোথায় আছেন বা তাঁর বর্তমান অবস্থান কী, তা কারও জানা নেই। তবে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “বিদেশে আমাদের ৮৪টি মিশনের যেকোনো জায়গাই বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচিত। তিনি যেখানেই যাবেন, সেখানেই গ্রেপ্তার হবেন।”

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। তবে ভারতে অবস্থানরত শেখ হাসিনা বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

জনপ্রিয় সংবাদ

সেঞ্চুরিয়ন টেস্ট: বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের জোড়া কীর্তি

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্টান্ট’: শামা ওবায়েদ

প্রকাশ : ০৫:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬