ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি দিপু ভূঁইয়ার প্রচেষ্টায় রূপগঞ্জে দুটি সেতু পুনর্নির্মাণের অনুমোদন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদের ওপর দীর্ঘদিন ধরে আটকে থাকা দুটি গুরুত্বপূর্ণ সেতু পুনর্নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে একটি সেতুর নির্মাণকাজ ২৩ বছর ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। অন্যটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হলেও গত কয়েক বছরে সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে সেতু দুটি পুনর্নির্মাণের অনুমোদন পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সেতু দুটির অনুমোদন দেওয়া হয়। এ দুটি সেতু পুনর্নির্মাণের জন্য গত কয়েক মাস ধরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ ও প্রচেষ্টা চালিয়ে আসছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। বিষয়টি জাতীয় সংসদেও তুলে ধরেন তিনি। পাশাপাশি সেতু দুটির নির্মাণ ও পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চাহিদাপত্র দেন।

অনুমোদিত সেতু দুটির একটি হলো রূপগঞ্জ উপজেলাধীন বালু নদের ওপর ৭০০ মিটার চনপাড়া-ডেমরা সেতু। অপরটি বালুরপাড়-ইটাখোলা সড়কের ১৫৭০ মিটার চেইনেজে বালু নদের ওপর ২০০ মিটার দীর্ঘ সেতু।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালু নদের ওপর নির্মিত চনপাড়া-ডেমরা সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুর দুই পাশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সতর্কতামূলক সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এ সেতু দিয়ে চলাচল করছে অসংখ্য যানবাহন ও মানুষ। সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

রাজধানী ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জের যোগাযোগ সহজ করতে ডেমরা-রূপগঞ্জ-কালীগঞ্জ সড়কের চনপাড়া এলাকায় বালু নদের ওপর ১৯৯১ সালে বিএনপি সরকারের আমলে এলজিইডির অর্থায়নে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির দৈর্ঘ্য ১১০ ফুট এবং প্রস্থ ১২ ফুট। স্থানীয়দের অভিযোগ, বিএনপি সরকারের আমলে নির্মিত হওয়ার পর দীর্ঘ সময় রাজনৈতিক কারণে সেতুটির প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সেতুটি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

অন্যদিকে, বালু নদের ওপর ঢাকা-নারায়ণগঞ্জের সীমানায় কায়েতপাড়া-নগরপাড়া এলাকায় অবস্থিত অপর সেতুটির অবস্থা আরও করুণ। দীর্ঘ ২৩ বছর ধরে নির্মাণকাজ অসম্পূর্ণ থাকায় নদীর বুকে জং ধরা রড ও কয়েকটি অসমাপ্ত পিলার দাঁড়িয়ে আছে। রাজধানীর সঙ্গে সরাসরি যোগাযোগের গুরুত্বপূর্ণ এ সেতু নির্মাণ সম্পন্ন না হওয়ায় দুই পাড়ের লাখো মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিকল্প পথে যাতায়াত করতে গিয়ে তাদের প্রায় ১২ থেকে ১৩ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে।

এ সেতুর নির্মাণকাজের ইতিহাসও দীর্ঘদিনের। ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেতুটি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জাতীয় সংসদে জানান সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। পরবর্তী সময়ে ২০০৩ সালে দরপত্রের মাধ্যমে নির্মাণকাজ শুরু হলেও আটটি পিলার নির্মাণের পর প্রকল্পটি স্থবির হয়ে পড়ে। এরপর দীর্ঘ দুই দশকের বেশি সময় পার হলেও সেতুটির নির্মাণকাজ আর শেষ হয়নি।

বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরে সেতুটির গুরুত্ব ও স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা জানান এমপি দিপু। পরবর্তী সময়ে সেতু দুটি পুনর্নির্মাণ ও নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চাহিদাপত্র দেন তিনি। কয়েক মাসের ধারাবাহিক প্রচেষ্টার পর অবশেষে মঙ্গলবার সেতু দুটির অনুমোদন আসে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সেতু দুটি নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পন্ন হলে রূপগঞ্জের সঙ্গে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণে মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। পাশাপাশি যানবাহনের সময় ও পরিবহন ব্যয়ও সাশ্রয় হবে।

তবে স্থানীয়দের প্রত্যাশা, শুধু অনুমোদনের মধ্যেই যেন প্রকল্প দুটি সীমাবদ্ধ না থাকে। দ্রুত দরপত্র, অর্থ বরাদ্দ ও নির্মাণকাজ শুরুর মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটানো হবে।

জনপ্রিয় সংবাদ

প্রকাশ : ০৬:৩৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬