ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এস এম জাহাঙ্গীরের নির্দেশনায় আর্মি সোসাইটির সড়কের সার্বিক অবস্থা পরিদর্শন করলেন হেলাল তালুকদার

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৫:১৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২৫১৪ বার পড়া হয়েছে

রাজধানীর দক্ষিণখানে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় ৪৭ নম্বর ওয়ার্ডের আর্মি সোসাইটির ১ নম্বর গেট এলাকায় নতুন সড়কের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক ও কাউন্সিলর পদপ্রার্থী হেলাল তালুকদার।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি নির্মাণাধীন সড়কটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে হেলাল তালুকদার সড়কের সার্বিক অবস্থা, চলমান নির্মাণকাজের অগ্রগতি এবং এলাকার বিভিন্ন নাগরিক সমস্যার খোঁজখবর নেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ ও প্রত্যাশার কথা শোনেন। এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নির্মাণকাজের মান ও নিয়মনীতি অনুসরণের বিষয়ে হেলাল তালুকদার বলেন, সড়কের কাজ অবশ্যই নির্ধারিত নিয়ম ও মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন করতে হবে। নিয়মের বাইরে অতিরিক্ত কিছু করার প্রয়োজন নেই। যে নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনেই যেন যথাযথভাবে কাজটি সম্পন্ন করা হয়। একই সঙ্গে কাজের মান ও অগ্রগতি এলাকাবাসীও বুঝে নেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়নমূলক কাজের সুফল যেন সরাসরি সাধারণ মানুষ পান, সে বিষয়টি নিশ্চিত করা জরুরি। সড়ক নির্মাণে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা যাতে না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার কবির মিথুন, ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জনপ্রিয় সংবাদ

অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

এস এম জাহাঙ্গীরের নির্দেশনায় আর্মি সোসাইটির সড়কের সার্বিক অবস্থা পরিদর্শন করলেন হেলাল তালুকদার

প্রকাশ : ০৫:১৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬