ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল শোডাউন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ র‍্যালি করেছেন থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করেন। এ সময় তাঁরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

শোডাউনে নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য শিপলু ভূঁইয়া এবং নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।

কর্মসূচিতে রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তাঁরা মোটরসাইকেলের বহর নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে প্রতিবাদ কর্মসূচি হিসেবে পরিচালিত হয়। মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের নেতৃত্বে এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণ রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক তৎপরতার বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

প্রকাশ : ০৮:৪৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬