ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে পৃথকভাবে এ দুটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ-বিন-শফিক।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় মাদকদ্রব্যের বিস্তার রোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ ও ইভটিজিং প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, জনসেবা সহজীকরণ এবং সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়।

সভায় উপজেলা পরিষদের সদস্য, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রমের গতি বাড়াতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখার কথা জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সজীব গ্রেপ্তার

রূপগঞ্জে আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশ : ০৫:৪৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬