ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত এমপি এস এম জাহাঙ্গীর হোসেন

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৬:৫৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২৫৮৯ বার পড়া হয়েছে

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আর কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

এস এম জাহাঙ্গীর হোসেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের স্থলাভিষিক্ত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. নুরুল ইসলাম এবং কুমিল্লা-৯ আসনের মো. আবুল কালাম।

যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ-৩ আসনের আলহাজ মো. জি কে গউছ, গোপালগঞ্জ-১ আসনের মো. সেলিমুজ্জামান মোল্ল্যা, নারায়ণগঞ্জ-২ আসনের মো. নজরুল ইসলাম আজাদ এবং পিরোজপুর-১ আসনের মাসুদ সাঈদী।

এ ছাড়া যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। মহিলা বিষয়ক সম্পাদিকা নির্বাচিত হয়েছেন সংরক্ষিত মহিলা আসন-৯-এর হেলেন জেরিন খান এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা হয়েছেন সংরক্ষিত মহিলা আসন-৪-এর রেহানা আক্তার রানু।

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন চাঁদপুর-৩ আসনের শেখ ফরিদ আহম্মেদ, ময়মনসিংহ-৫ আসনের মোহাম্মদ জাকির হোসেন, গোপালগঞ্জ-৩ আসনের এস এম জিলানী, সুনামগঞ্জ-৩ আসনের মোহাম্মদ কয়ছর আহমেদ, সিরাজগঞ্জ-৫ আসনের আমিরুল ইসলাম খান, গাজীপুর-২ আসনের এম মঞ্জুরুল করিম রনি, সংরক্ষিত মহিলা আসন-৮-এর সাকিলা ফারজানা, মাদারীপুর-১ আসনের সাঈদ উদ্দিন আহমাদ হানজালা, পাবনা-১ আসনের মোহাম্মদ নাজিবুর রহমান, গাজীপুর-৪ আসনের সালাহ উদ্দিন, নারায়ণগঞ্জ-৪ আসনের আব্দুল্লাহ আল আমিন এবং সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর সেলিনা সুলতানা।

পার্লামেন্ট মেম্বার্স ক্লাব জাতীয় সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। দলমত-নির্বিশেষে সংসদ সদস্যদের মধ্যে মতবিনিময়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা, পুনর্মিলনী এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয় এ ক্লাবের উদ্যোগে।

পাশাপাশি সংসদ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ রয়েছে। সংসদ সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ এবং আন্তরিক যোগাযোগ আরও জোরদার করাই ক্লাবটির মূল লক্ষ্য।

জনপ্রিয় সংবাদ

ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক মিল্টন ও সদস্য সচিব জাহাঙ্গীর

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত এমপি এস এম জাহাঙ্গীর হোসেন

প্রকাশ : ০৬:৫৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬