ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় বিএনপির বর্ণাঢ্য র্যালিতে ব্যাপক নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। জেলার বিভিন্ন উপজেলা ও থানা থেকে আসা নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালিতে বড় ধরনের শোডাউন করে দলটি। শনিবার (৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য এ র্যালি শুরু হয়। এতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নেতৃত্বে র্যালিতে অংশ নেন জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, বিএনপি নেতা গোলাম ফারুক খোকনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে অংশ নিতে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ঢাকায় সমবেত হন। জেলা বিএনপির নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।
নিজস্ব প্রতিবেদক 

















