ঢাকা ১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনাল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর সেমিফাইনাল খেলা। স্থানীয় যুবসমাজের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজউকের পূর্বাচল নতুন শহরের ৪ নম্বর সেক্টর মাঠে এ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোহাম্মদ মাসুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভূঁইয়া।

টুর্নামেন্টের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শিপলু ভূঁইয়া। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কালাম মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা জাহাঙ্গীর, শরীফ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সেমিফাইনালে মুখোমুখি হয় গোলাকান্দাইল একাদশ ও মুড়াপাড়া একাদশ। শিমুলিয়া যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে আশপাশের ১২টি গ্রামের বিভিন্ন শ্রেণি ও ক্যাটাগরির ফুটবল দল অংশগ্রহণ করে।

প্রধান অতিথির বক্তব্যে আবু মোহাম্মদ মাসুম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে নতুনভাবে সুসংগঠিত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলাসহ বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করেছিলেন। তাঁর সেই চিন্তা ও আদর্শ তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ প্রজন্মকে কর্মমুখী করে গড়ে তুলতে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখার উপযোগী করে তুলতে কাজ করছেন। রূপগঞ্জের প্রতিটি অঞ্চলে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু খেলাধুলার প্রসার ও তরুণদের ক্রীড়ামুখী করতে উৎসাহ দিয়ে যাচ্ছেন।

আবু মোহাম্মদ মাসুম বলেন, বাংলাদেশ ফুটবলপ্রেমী দেশ। এ দেশের মানুষের কাছে ফুটবলের জনপ্রিয়তা আকাশচুম্বী। একসময় গ্রামবাংলার মাঠে মাঠে ফুটবল খেলা ছিল মানুষের অন্যতম প্রধান বিনোদন। সেই হারানো ক্রীড়াসংস্কৃতি আবারও ফিরিয়ে আনতে হবে। তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুন্দর ও ইতিবাচক সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

শিমুলিয়া যুবসমাজের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, গ্রামভিত্তিক এমন ফুটবল টুর্নামেন্ট তরুণদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ানোর পাশাপাশি নতুন খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনাল অনুষ্ঠিত

রূপগঞ্জে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনাল অনুষ্ঠিত

প্রকাশ : ০৬:১৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬