ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নবীনগরে পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন অতিরিক্ত জেলা প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। মঙ্গলবার দুপুরে তিনি পৌরসভায় আগমন করেন এবং পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম, কাউন্সিলরগণ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

দায়িত্ব গ্রহণের পর, নবনিযুক্ত প্রশাসক পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তিনি স্থানীয় সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং পৌরসভা এলাকার উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, “আমরা সকলের সহযোগিতায় পৌরসভায় চলমান সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে আমাদের একত্রিতভাবে কাজ করতে হবে।”

উল্লেখ্য, গত ১৯ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাসকে অপসারণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

নিহত হওয়ার গুঞ্জনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর বার্তা

নবীনগরে পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন অতিরিক্ত জেলা প্রশাসক

প্রকাশ : ১০:৫৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪