নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেন এমপির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়েছেন ঢাকা-১১ আসনের নেতা ড. এম এ কাইয়ূমের অনুসারী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ড. এম এ কাইয়ূমের নেতৃত্বে বাড্ডা, ভাটারা ও রামপুরা থানা বিএনপি এবং ৪২ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেন এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বাড্ডা, ভাটারা ও রামপুরা এলাকার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল।
নিজস্ব প্রতিবেদক 


















