ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় ইয়েল ইন্টারন্যাশনাল স্কুলের ১৩০ শিক্ষার্থীকে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৬:১৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২৫৮০ বার পড়া হয়েছে

অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে রাজধানীর উত্তরায় ইয়েল ইন্টারন্যাশনাল স্কুলের ১৩০ শিক্ষার্থীকে হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। একই সঙ্গে জরুরি প্রয়োজনে দ্রুত সেবা পেতে সংস্থাটির হটলাইন নম্বর ১০২ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় উত্তরার দিয়াবাড়ী ফায়ার স্টেশনে এ প্রশিক্ষণ ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উত্তরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলম হোসেন। এ সময় ফায়ার সার্ভিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফায়ার ফাইটার এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরে অবস্থিত ইয়েল ইন্টারন্যাশনাল স্কুলের ১৩০ শিক্ষার্থী সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টার প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেয়। প্রশিক্ষণে অগ্নিকাণ্ডের সময় করণীয়, পাহাড়ধস ও বয়লার দুর্ঘটনা মোকাবিলা, বজ্রপাতের সময় সতর্কতা এবং ভূমিকম্পের আগে ও পরে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণের অংশ হিসেবে বড় পর্দায় অগ্নিনিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের উদ্ধার সরঞ্জাম ও অগ্নিনির্বাপণ যন্ত্রপাতির সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এসব সরঞ্জামের ব্যবহার সম্পর্কেও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে জরুরি পরিস্থিতিতে তারা নিজেদের সুরক্ষার পাশাপাশি অন্যদের সহায়তায় ভূমিকা রাখতে পারে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উত্তরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলম হোসেন বলেন, অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদের দিকনির্দেশনায় অগ্নিনিরাপত্তা বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হচ্ছে। অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে জরুরি হটলাইন নম্বর ১০২ সম্পর্কে সাধারণ মানুষকে জানানোই এ উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য।

তিনি আরও জানান, উত্তরা মডেল টাউনের বাণিজ্যিক ভবন, শপিং মল, বহুতল ভবন, কলকারখানা, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা থেকে শুরু করে বস্তি এলাকাতেও নিয়মিত সচেতনতামূলক প্রশিক্ষণ ও মহড়া পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে অগ্নিনিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি গড়ে তোলার চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, ইতোমধ্যে ওয়ার্ডভিত্তিক স্বেচ্ছাসেবক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহীরা অনলাইনে অথবা সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস কার্যালয়ে সরাসরি গিয়ে আবেদন ফরম পূরণের মাধ্যমে স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধনের সুযোগ পাবেন।

তিনি বলেন, দুর্যোগের সময় প্রশিক্ষিত ও সচেতন নাগরিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন জনবহুল স্থানে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে ইউএনওকে পূজা উদযাপন ফ্রন্টের কৃতজ্ঞতা

উত্তরায় ইয়েল ইন্টারন্যাশনাল স্কুলের ১৩০ শিক্ষার্থীকে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

প্রকাশ : ০৬:১৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬