ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ, ২৬ ওভারে ৯১/৩

  • ক্রীড়া ডেস্ক
  • প্রকাশ : ০৫:৩৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২৫৩১ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে শুরুতেই বিপর্যয়ে পড়লেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। কাগিসো রাবাদার বোলিং তোপে প্রথম পাঁচ ওভারের মধ্যেই দুই উইকেট হারায় দল। পরে নাজমুল হোসেন শান্তকেও ফিরিয়ে দেন এই প্রোটিয়া পেসার। তবে তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়ের দৃঢ় ব্যাটিংয়ে সামলে উঠেছে বাংলাদেশ।

নতুন বলের চ্যালেঞ্জ সামাল দেওয়ার পর রানের গতি বাড়িয়েছেন তানজিদ হাসান। সাইমন হার্মারকে চার মেরে ৭৯ বলে অর্ধশতক স্পর্শ করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। হৃদয়ের সঙ্গে তাঁর জুটিতেই বাজে শুরুর ধাক্কা সামাল দিয়েছে বাংলাদেশ।

জোহানেসবার্গ টেস্টের প্রথম সেশনে ২৬ ওভারে ৩ উইকেটে ৯১ রান করেছে বাংলাদেশ। তিনটি উইকেটই নিয়েছেন কাগিসো রাবাদা।

অভিষেকে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পেয়েছেন মাহফিজুল ইসলাম। শূন্য রানে থেমেছেন অভিজ্ঞ মুমিনুল হক। দুই অঙ্কের ঘরে পৌঁছেই বিদায় নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

তানজিদ ও হৃদয়ের জুটিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। ১০৩ বলে তাঁরা যোগ করেছেন ৬৯ রান।

৮২ বলে নয়টি চারে ৫১ রানে খেলছেন তানজিদ। ৪৩ বলে দুটি চারে ২৩ রানে ব্যাট করছেন হৃদয়।

দ্রুত তিন উইকেট হারিয়ে প্রবল চাপে পড়া বাংলাদেশকে টানছেন তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়। চতুর্থ উইকেটে তাঁদের জুটিতে ৭৪ বলে এসেছে পঞ্চাশ রান।

ভাগ্যেরও কিছুটা সহায়তা পেয়েছেন তাঁরা। ইনিংসের শুরুতে এলবিডব্লিউর কিছু জোরালো আবেদন থেকে বেঁচে গেছেন হৃদয়। কয়েকবার তানজিদের ব্যাটের কানায় লাগার পরও অল্পের জন্য ক্যাচ হয়নি।

কঠিন সময় পার করে দিয়ে থিতু হয়ে গেছেন দুই ব্যাটসম্যান। রানের গতিও বাড়িয়েছেন তাঁরা।

২২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৭৩ রান।

৬৯ বলে সাতটি চারে ৩৮ রানে খেলছিলেন তানজিদ। ৩২ বলে দুটি চারে ২৯ রানে ব্যাট করছিলেন হৃদয়।

এর আগে কাগিসো রাবাদার কোনো জবাব যেন জানা ছিল না বাংলাদেশের ব্যাটসম্যানদের। অভিজ্ঞ এই পেসারের পাঁচ ওভারে বিদায় নেন তিনজন ব্যাটসম্যান।

রাবাদার অফ স্টাম্পের বেশ বাইরের বলে ড্রাইভ করতে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু ভেতরে ঢুকে যাওয়া ডেলিভারির লাইনে যেতে পারেননি তিনি। উপড়ে যায় তাঁর অফ স্টাম্প।

২৩ বলে দুটি চারে ১২ রান করেন শান্ত।

নয় ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২২ রান। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী হন তাওহিদ হৃদয়।

দীর্ঘ টেস্ট ইতিহাসে অভিষেক ম্যাচের প্রথম বলেই আউট হওয়া বিশ্বের চতুর্থ ক্রিকেটার মাহফিজুল ইসলাম। তাঁর আগে ১৯৯২ সালে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জিমি কুক, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের লিওন গ্যারিক এবং ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের আব্দুল মালিক অভিষেক ম্যাচের প্রথম বলেই আউট হয়েছিলেন।

মাহফিজুলকে ফিরিয়ে টেস্ট ম্যাচের প্রথম বলেই উইকেট পাওয়া দক্ষিণ আফ্রিকার চতুর্থ বোলার হয়েছেন কাগিসো রাবাদা। তাঁর আগে ১৯০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে বার্ট ভোলার, ২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যালান ডোনাল্ড এবং ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ডেল স্টেইন ম্যাচের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন।

নিজের দ্বিতীয় ওভারে আরেকটি উইকেট নেন কাগিসো রাবাদা। তাঁর বলে কট বিহাইন্ড হন মুমিনুল হক।

টেস্টে ফেরার ম্যাচে প্রথম ইনিংসে বাঁহাতি এই ব্যাটসম্যান টিকতে পেরেছেন সাত বল। করতে পারেননি কোনো রান।

প্রথম বলে মাহফিজুল ইসলাম আউট হলে ক্রিজে যান মুমিনুল। ওই ওভারের বাকি পাঁচ বলই ডট খেলেন তিনি।

রাবাদার পরের ওভারের প্রথম বলও ডট খেলেন মুমিনুল। পরের বলে ব্যাট চালিয়ে দেন তিনি। ব্যাটের কানায় লেগে বল জমা পড়ে রায়ান রিকেলটনের হাতে।

তিন ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ৭ রান। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী ছিলেন নাজমুল হোসেন শান্ত।

টেস্ট ক্রিকেটের শুরুটা ভালো হয়নি মাহফিজুল ইসলামের। কাগিসো রাবাদার প্রথম বলে স্লিপে ক্যাচ দিয়ে অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখান তরুণ এই ওপেনার।

বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টের কোনো ইনিংসে প্রথম বলেই আউট হন ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান।

সব মিলিয়ে অভিষেকে প্রথম বলে আউট হওয়া বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার তিনি। আগের তিনজনই ছিলেন বোলার। ২০০৪ সালে নাজমুল হোসেন, ২০০৬ সালে আব্দুর রাজ্জাক এবং ২০১৮ সালে নাজমুল ইসলাম অভিষেকের প্রথম বলেই আউট হয়েছিলেন।

কাগিসো রাবাদার অফ স্টাম্পের বাইরের বলের লাইনে পুরোপুরি যেতে পারেননি মাহফিজুল। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় গালিতে। সেখানে কোনো ভুল করেননি মার্কো ইয়ানসেন।

অভিষেকে প্রথম ইনিংসে মাত্র এক বল খেলতে পেরেছেন মাহফিজুল।

একাদশে তিন পেসার, এক স্পিনার

দক্ষিণ আফ্রিকার পথে হাঁটেনি বাংলাদেশ। স্বাগতিকরা চার পেসার নিয়ে একাদশ সাজালেও বাংলাদেশ দলে পেসার তিনজন। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনের সঙ্গে একাদশে একমাত্র স্পিনার মেহেদী হাসান মিরাজ।

দলের প্রয়োজনে অবশ্য তাওহিদ হৃদয় ও মুমিনুল হকের স্পিন বোলিং কাজে লাগানোর আভাস আগেই দিয়ে রেখেছেন নাজমুল হোসেন শান্ত।

ওপেনিংয়ে জায়গা পেয়েছেন মাহফিজুল ইসলাম। অভিষেক হচ্ছে এই তরুণের। মুশফিকুর রহিম ও মুমিনুল হক দুজন ফিরলেও একাদশে জায়গা ধরে রেখেছেন তাওহিদ হৃদয়।

মুশফিকের চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে খেলেন তিনি। কনকাশনের কারণে দ্বিতীয় টেস্ট থেকে মুমিনুল ছিটকে গেলে পরের টেস্টেও টিকে যান হৃদয়। সেই ম্যাচের প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের ইনিংস খেলার পর তাঁকে বাদ দিতে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম, মার্কাস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটস্কি, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, ভিয়ান মুল্ডার, সাইমন হার্মার, কাগিসো রাবাদা ও ডেইন প্যাটারসন।

আগের দিনই নিজেদের একাদশ জানিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। চার পেসার মার্কো ইয়ানসেন, ভিয়ান মুল্ডার, কাগিসো রাবাদা ও ডেইন প্যাটারসনের সঙ্গে আছেন একমাত্র স্পিনার সাইমন হার্মার।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা জানান, টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন।

দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্টেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মাহফিজুল ইসলামের। জোহানেসবার্গ টেস্টে তরুণ এই ওপেনারকে অভিষেক করিয়েছে বাংলাদেশ। এই সংস্করণে দেশের ১১২তম ক্রিকেটার তিনি।

চলতি জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত ফর্মের পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পান মাহফিজুল। টুর্নামেন্টের পাঁচ ম্যাচের ১০ ইনিংসে ৭৪.৬৬ গড়ে ২২ বছর বয়সী এই ওপেনার করেছেন ৬৭২ রান।

সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯ ম্যাচে ৩৩.৬৭ গড়ে তাঁর সংগ্রহ ১ হাজার ১৪৫ রান। তিনটি ফিফটির সঙ্গে চারটি সেঞ্চুরি করেছেন তিনি।

ঘুরে দাঁড়ানোর অভিযানে সামনে দক্ষিণ আফ্রিকা

ডারউইনে ঐতিহাসিক সাফল্যের পর কোনো সংস্করণেই জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছেও সিরিজ হেরেছে দলটি। তাতে বড়সড় ধাক্কা লেগেছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও।

সাম্প্রতিক হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর অভিযানে বাংলাদেশের সামনে এবার দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

দক্ষিণ আফ্রিকার মাঠে বাংলাদেশের পরিসংখ্যান খুব নাজুক। এখন পর্যন্ত খেলা আট টেস্টের পাঁচটিই তারা হেরেছে ইনিংস ব্যবধানে। বাকি তিনটিতে পরাজয়ের ব্যবধান ২২০, ৩৩২ ও ৩৩৩ রান।

নতুন সিরিজেও কঠিন পরীক্ষাই দিতে হবে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের। লিখতে হবে নতুন কোনো গল্প। তা করতে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপেও ফাইনাল খেলার সম্ভাবনা বেঁচে থাকবে বাংলাদেশের।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে ইউএনওকে পূজা উদযাপন ফ্রন্টের কৃতজ্ঞতা

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ, ২৬ ওভারে ৯১/৩

প্রকাশ : ০৫:৩৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬