ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক স্কেটিংয়ে জোড়া রৌপ্যপদক জিতলেন রূপগঞ্জের সাওয়ানা, অভিনন্দন জানালেন এমপি দিপু ভূঁইয়া

আন্তর্জাতিক রোলার স্কেটিং প্রতিযোগিতায় জোড়া রৌপ্যপদক জিতে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের তরুণ স্কেটার সাওয়ানা খন্দকার। চীনের লিশুই শহরে অনুষ্ঠিত ‘২০২৬ ওয়ার্ল্ড স্কেট এশিয়া স্পিড ট্র্যাক সিরিজ’-এ দুটি ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করে এ কৃতিত্ব দেখান তিনি। তার এমন সাফল্যে অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

সম্প্রতি সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাওয়ানা খন্দকার। এ সময় তার আন্তর্জাতিক অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। পাশাপাশি ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের জন্য তাকে উৎসাহিত করেন তিনি।

চীনের লিশুই শহরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জুনিয়র-বি নারী বিভাগের ২০০ মিটার ডিটিটি এবং ৫০০ মিটার ডি ইভেন্টে অংশ নেন সাওয়ানা। দুটি ইভেন্টেই দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্যপদক জিতে নেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় দুই হাজার স্কেটার এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এতে বাংলাদেশের অন্য প্রতিযোগীরাও বিভিন্ন ইভেন্টে পদক অর্জন করেন। সামগ্রিক পারফরম্যান্সে এশীয় অঞ্চলের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ অষ্টম স্থান অর্জন করেছে।

মাত্র পাঁচ বছর বয়সে স্কেটিংয়ে হাতেখড়ি হয় সাওয়ানার। ২০১৫ সাল থেকে শুরু হওয়া তার স্কেটিং যাত্রায় আন্তর্জাতিক, জাতীয় ও ক্লাব পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২৯টি শিরোপা অর্জন করেছেন তিনি। অল্প বয়সেই ধারাবাহিক সাফল্যের মাধ্যমে দেশের স্কেটিং অঙ্গনে পরিচিতি পেয়েছেন এই তরুণী।

সাওয়ানা খন্দকারের পৈতৃক বাড়ি রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া গ্রামে। বর্তমানে তিনি ঢাকার মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি স্কেটিংয়ে নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতায় অংশ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করছেন তিনি।

সাওয়ানার অর্জনে সন্তোষ প্রকাশ করে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, আন্তর্জাতিক পর্যায়ে তার এমন সাফল্যে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই অর্জন রূপগঞ্জের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

তিনি আরও বলেন, সাওয়ানার প্রতি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও দোয়া রইল। ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকার মর্যাদা আরও উজ্জ্বল করবে বলে তিনি প্রত্যাশা করেন।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত, ১৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আন্তর্জাতিক স্কেটিংয়ে জোড়া রৌপ্যপদক জিতলেন রূপগঞ্জের সাওয়ানা, অভিনন্দন জানালেন এমপি দিপু ভূঁইয়া

প্রকাশ : ০৫:০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬