ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে নাওড়া কারিমিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাওড়া কারিমিয়া মাদ্রাসা ও এতিমখানা’ এবং ‘সেলিমগর নাওড়া’র যৌথ উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশেষ দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৪ নভেম্বর বুধবার নাওরা কারিমিয়া মাদ্রাসার মাঠে এই ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়।

মাহফিলে অত্র মাদ্রাসার ৭ জন কৃতি হাফেজে কোরআনকে পাগড়ি ও বিশেষ উপহার প্রদান করা হয়। এছাড়া আমন্ত্রিত অতিথি, সঞ্চালক ও মাহফিল পরিচালনা কমিটির সদস্যদের বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়। দূর-দূরান্ত থেকে আসা হাজারো ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে পুরো প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

মাদ্রাসার সভাপতি ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জসিমুদ্দিনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও রূপগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী সেলিম আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব লিটন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল আল মামুন নয়নসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব লিটন মিয়া তার বক্তব্যে বলেন, “আজকে আমাদের এই নাওরা কারিমিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে যে ৭ জন হাফেজ কোরআনের পাগড়ি পরেছেন, এটি আমাদের পুরো এলাকার জন্য অত্যন্ত গর্বের ও সৌভাগ্যের বিষয়। কোরআনে কারিমের হাফেজরা হলেন আল্লাহর সরাসরি মেহমান। আমি বিশ্বাস করি, এই এতিমখানা ও মাদ্রাসার মাটি আপনাদের দোয়া এবং সহযোগিতায় একদিন দ্বীনের এক বিশাল আলো ছড়াবে। এলাকার সকলের কাছে অনুরোধ, এই দ্বীনি প্রতিষ্ঠানের পাশে যেভাবে এতদিন আপনারা ছিলেন, ভবিষ্যতেও তেমনি সহযোগিতার হাত বাড়িয়ে রাখবেন।”

শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে আখেরী মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত তৌহিদী জনতার মাঝে তবারক বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাইফুল ইসলামের বাবার ইন্তেকাল

রূপগঞ্জে নাওড়া কারিমিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ : ০৬:০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬