ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি, ড. এম এ কাইয়ুম-এর নেতৃত্বে আনন্দ  মিছিল

ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটিতে শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব নির্বাচিত করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা) আসন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম-এর নেতৃত্বে আনন্দ  মিছিল।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রাষ্ট্রীয় স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজুর রহমান মাহফুজ।

ঢাকা-১১ আসন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ আনন্দ মিছিলে নেতাকর্মীরা নবগঠিত কমিটির নেতৃত্বকে স্বাগত জানান এবং দলীয় সিদ্ধান্তের প্রতি সমর্থন ও সন্তোষ প্রকাশ করেন।

এ সময় নেতাকর্মীরা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে এবং আগামী দিনের রাজনৈতিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।

আনন্দ মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তারা দলীয় ঐক্য সুসংহত করার পাশাপাশি বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা পালন করবে।

জনপ্রিয় সংবাদ

নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্বে আনন্দ মিছিল ও সমাবেশ

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি, ড. এম এ কাইয়ুম-এর নেতৃত্বে আনন্দ  মিছিল

প্রকাশ : ০৬:০৪:১১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬