নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতারা।
এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রূপগঞ্জ উপজেলা শাখার সভাপতি বাবু বিধান কৃষ্ণ রায় ও সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাস এক বিবৃতিতে বলেন, ইউএনওর সুযোগ্য নেতৃত্ব, সময়োপযোগী পদক্ষেপ ও সার্বিক সহযোগিতায় উপজেলায় শারদীয় দুর্গোৎসব অত্যন্ত শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
তারা বলেন, পূজা উদযাপনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ইউএনওর আন্তরিক প্রচেষ্টা প্রশংসনীয়। তাঁর দূরদর্শিতা, দায়িত্বশীলতা ও সহযোগিতার জন্য বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রূপগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।
বিবৃতিতে ইউএনও এস এম আব্দুল্লাহ বিন শফিকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।
এ সময় কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মুড়াপাড়া ইউনিয়ন কমিটির সভাপতি সঞ্জয় চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক বিজয় সাহা নির্জন, কায়েতপাড়া ইউনিয়ন কমিটির সভাপতি প্রাণ কুমার দাস ও সাধারণ সম্পাদক পংকজ সরকার, তারাবো পৌরসভা কমিটির সভাপতি ড. মিঠুন মজুমদার ও সাধারণ সম্পাদক আনন্দ সরকার এবং বাবু রতন সরকার।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 


















