ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরায় দোকান মালিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জাহাঙ্গীর হোসেন

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ১১:২৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ২৫১৪ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা মহানগর উত্তর দোকান মালিক সমিতি (উত্তরা জোন) ও উত্তরা ১৫ নম্বর সেক্টর ব্লক সি-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানে উত্তরা এলাকার বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, রমজান শুধু সংযমের মাসই নয়, এটি আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। ব্যবসায়ী সমাজ দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীদের উন্নয়ন ও নিরাপদ ব্যবসা পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, পবিত্র রমজানের শিক্ষা আমাদের জীবনে নৈতিকতা, সততা ও দায়িত্ববোধ জাগ্রত করে। এই শিক্ষা কাজে লাগিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে তুলতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে মুসলিম উম্মাহর ঐক্য, সুখ-সমৃদ্ধি এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য দোয়া করা হয়।

ইফতার মাহফিলে ঢাকা মহানগর উত্তর দোকান মালিক সমিতি (উত্তরা জোন)-এর নেতৃবৃন্দ, উত্তরা ১৫ নম্বর সেক্টর ব্লক সি-এর ব্যবসায়ী প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন মার্কেটের দোকান মালিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন এবং আয়োজকদের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

জনপ্রিয় সংবাদ

উত্তরায় দোকান মালিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জাহাঙ্গীর হোসেন

উত্তরায় দোকান মালিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জাহাঙ্গীর হোসেন

প্রকাশ : ১১:২৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬