ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়িয়ে নজির গড়লেন ইউএনও সাইফুল ইসলাম

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে মুখে হাসি ফিরেছে ৭০ ঊর্ধ্ব অসহায় বৃদ্ধ ফজল মিয়ার। বার্ধক্যজনিত কারণে দৃষ্টিশক্তি ও শারীরিক সক্ষমতা হারিয়ে দীর্ঘদিন ধরে চলাফেরায় অক্ষম হয়ে পড়েছিলেন তিনি। তার এই অসহায়ত্বের খবর পেয়ে কোনো ধরনের বিলম্ব ছাড়াই একটি হুইলচেয়ারের ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ সাইফুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, বয়সের ভারে চলাফেরার শক্তি হারিয়ে ফজল মিয়া কার্যত গৃহবন্দী জীবনযাপন করছিলেন। পরিবারের পক্ষ থেকে সহায়তার আবেদন জানানো হলে বিষয়টি ইউএনও’র নজরে আসে। বিষয়টির মানবিক দিক বিবেচনা করে তাৎক্ষণিকভাবে একটি উন্নত মানের হুইলচেয়ারের বরাদ্দ নিশ্চিত করা হয়।

হুইলচেয়ার হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ফজল মিয়া ও তার পরিবারের সদস্যরা। তারা বলেন, জীবনের এই পর্যায়ে এসে চলাফেরার সক্ষমতা হারানো ছিল সবচেয়ে বড় কষ্ট। প্রশাসনের এমন দ্রুত ও আন্তরিক সাড়া তাদের নতুন করে আশার আলো দেখিয়েছে।

এ বিষয়ে ইউএনও মোঃ সাইফুল ইসলাম বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের নৈতিক দায়িত্ব। ফজল মিয়ার শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও রূপগঞ্জ উপজেলা প্রশাসন আর্তমানবতার সেবায় সাধারণ মানুষের পাশে থাকবে।

উপজেলা প্রশাসনের এই মানবিক পদক্ষেপ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনের এমন সংবেদনশীলতা সরকারি দপ্তরের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় করবে।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও মরক্কো সফরে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রূপগঞ্জে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়িয়ে নজির গড়লেন ইউএনও সাইফুল ইসলাম

প্রকাশ : ০৭:০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬