ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবির সমাবেশে আহত মহিউদ্দিন রনি, হাসপাতালে দেখতে গেলেন এস এম জাহাঙ্গীর

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৯:১৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯৪৯ বার পড়া হয়েছে

শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হয়েছেন ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মহিউদ্দিন রনি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) আহত মহিউদ্দিন রনিকে দেখতে হাসপাতালে যান বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।

হাসপাতালে গিয়ে এস এম জাহাঙ্গীর হোসেন আহত রনির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহিদ রায়হান উপস্থিত ছিলেন।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ অমানবিক ও নিন্দনীয়। তিনি অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি জানান।

উল্লেখ্য, শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে আয়োজিত ওই বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিচার্জে একাধিক নেতাকর্মী আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ, দুদক-রাজউকে আইনজীবীদের আবেদন

শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবির সমাবেশে আহত মহিউদ্দিন রনি, হাসপাতালে দেখতে গেলেন এস এম জাহাঙ্গীর

প্রকাশ : ০৯:১৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬