ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পদ ছাড়ছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদরদপ্তরে পাঠিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সাজ্জাত আলী বলেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছি। আমি অব্যাহতিপত্র পুলিশ সদরদপ্তরে জমা দিয়েছি।

বর্তমান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হবে চলতি বছরের ২১ নভেম্বর। এর আগেই তিনি পদত্যাগের জন্য আবেদন করলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের জোর গুঞ্জন শুরু হয়। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি আইজিপি বাহারুল আলম পদত্যাগপত্র জমা দেন। ২৪ ফেব্রুয়ারি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেয় সরকার।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জ ছাড়িয়ে জেলায় সক্রিয় এমপি দিপু ভূঁইয়া, রমজানে বাজার মনিটরিং জোরদারের ঘোষণা

পদ ছাড়ছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

প্রকাশ : ০৫:৩২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬