ঢাকা ১২:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী প্রচারণায় স্বপ্নের রূপগঞ্জ গড়ার প্রতিশ্রুতি দিপু ভূঁইয়ার

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের মন জয় করতে মাঠে সক্রিয়। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে তিনি গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া ২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী জনসভা ও গণসংযোগ চালান।

প্রচারণার সময় দিপু বলেন, “নির্বাচিত হলে রূপগঞ্জকে একটি স্বপ্নের জনপদ হিসেবে গড়ে তুলব। আমরা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত রূপগঞ্জ গড়তে চাই। আধুনিক শিক্ষা ব্যবস্থা ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। আমি আশা করি, সকল দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করবেন।”

তিনি আরও বলেন, স্থানীয় সমস্যা এবং জনগণের দৈনন্দিন জীবনযাত্রার উন্নয়ন তার নির্বাচনী অঙ্গীকারের মূল লক্ষ্য।

সভায় স্থানীয় নেতা গোলজার ভূঁইয়া সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। এছাড়াও মাহাবুবুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।

সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দিয়ে এলাকায় গণসংযোগ চালান। স্থানীয় ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন এবং দিপুর প্রতি সমর্থন প্রকাশ করেন।

দিপুর নির্বাচনী প্রচারণা চলমান আছে। তিনি বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা চালিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন।

জনপ্রিয় সংবাদ

শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান

নির্বাচনী প্রচারণায় স্বপ্নের রূপগঞ্জ গড়ার প্রতিশ্রুতি দিপু ভূঁইয়ার

প্রকাশ : ০৯:০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬