ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে উন্নত রূপগঞ্জ গড়বো : মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

শনিবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মইকুল এলাকায় আয়োজিত পথসভায় দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে উন্নত রূপগঞ্জ নির্মাণের অঙ্গীকার করেছেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি বলেন, “ইনশাআল্লাহ সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন করে আমরা একটি উন্নত রূপগঞ্জ গড়ে তুলবো।”

শনিবার দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মইকুল এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে দিপু ভূঁইয়া বলেন, “আমি যদি রূপগঞ্জের এমপি নির্বাচিত হই, তাহলে এলাকার দীর্ঘদিনের সমস্যা—রাস্তাঘাটের বেহাল দশা, গ্যাস সংকটসহ সব সমস্যার সমাধানে কাজ করবো। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, রূপগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এবার জনগণ পরিবর্তনের সুযোগ পেয়েছে। ধানের শীষে ভোট দিয়ে একটি শান্তিপূর্ণ ও উন্নত রূপগঞ্জ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

পথসভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপি নেতা নাসির উদ্দিন ভূঁইয়া, জাপান বিএনপির স্বেচ্ছাসেবক দলনেতা ওমর ফারুক রিপন, তারাবো পৌর বিএনপির সভাপতি তাসিক হক ওসমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে ব্রিটিশ বাংলাদেশি আবু মিরনের লড়াই

সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে উন্নত রূপগঞ্জ গড়বো : মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

প্রকাশ : ০৯:০২:২০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬