ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জবাসীর সঙ্গে মতবিনিময়ে এমপি দিপু: “জনগণের প্রত্যাশা পূরণই আমার দায়িত্ব”

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, জনগণের ভালোবাসা ও সমর্থনেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। তাই এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করাই তার প্রধান দায়িত্ব।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় এমপি দিপু বলেন, “আমাদের চেয়ারে বসানোর পেছনে আপনাদের অবদান অনেক বেশি। তাই আপনাদের ধন্যবাদ। বাচ্চাদের আমি যখন জিজ্ঞেস করি—আমি কে? তারা বলে আমি তাদের বন্ধু। তারা আমাকে আপন মানুষ হিসেবে দেখে।”

তিনি বলেন, অনেকেই এমপি-মন্ত্রী হন, কিন্তু মানুষ সবার কাছে সমান প্রত্যাশা করে না। “আমার কাছে মানুষ আশা-প্রত্যাশা করে। বাচ্চারা চায় তারা খেলার মাঠ পাবে, ভালো শিক্ষায় শিক্ষিত হবে। ভবিষ্যতে তারা ভালো চাকরি পাবে। রূপগঞ্জে কোনো সন্ত্রাস থাকবে না—এটাই তাদের চাওয়া। আমাদের কর্তব্য তাদের সেই দাবিগুলো পূরণ করা,” বলেন তিনি।

এমপি দিপু আরও বলেন, এলাকার উন্নয়ন, শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে তিনি কাজ করে যাচ্ছেন। তরুণ সমাজকে সুশিক্ষিত ও দক্ষ হিসেবে গড়ে তুলতে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

শিশুদের সুশিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব অভিভাবকদের—এ কথা উল্লেখ করে তিনি বলেন, “বাচ্চাদের সুশিক্ষিত করার দায়িত্ব আপনাদের। তারা যেন নৈতিক ও মানবিক মূল্যবোধ নিয়ে বড় হয়, সেটি নিশ্চিত করতে হবে।”

আসন্ন ঈদ উপলক্ষে তিনি এলাকাবাসীর কল্যাণ কামনা করে বলেন, “আপনারা ঈদে কিছুটা স্বচ্ছল হবেন বলে আমি আশা করি। এখানে আপনারা যে হাদিয়া পান, সেটি বেতন নয়—এটি সম্মানী বা সহায়তা।”

মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জ ছাড়িয়ে জেলায় সক্রিয় এমপি দিপু ভূঁইয়া, রমজানে বাজার মনিটরিং জোরদারের ঘোষণা

রূপগঞ্জবাসীর সঙ্গে মতবিনিময়ে এমপি দিপু: “জনগণের প্রত্যাশা পূরণই আমার দায়িত্ব”

প্রকাশ : ০৯:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬