ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একটি গোষ্ঠী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়: এস এম জাহাঙ্গীর

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৮:৪৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩০৬৮ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

রোববার রাজধানীর ঢাকা-১৮ আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভাকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এবং নির্বাচনকে বিতর্কিত করতে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “জনগণের ব্যাপক অংশগ্রহণ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন হলে বিএনপি জনগণের রায়েই বিজয়ী হবে। সেই কারণেই একটি গোষ্ঠী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”

তিনি আরও বলেন, জনগণ এখন সচেতন। তারা আর কোনো ষড়যন্ত্রে পা দেবে না। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান এবং সকল রাজনৈতিক দল ও নেতাকর্মীদের প্রতি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানান।

পথসভা ও গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ, দুদক-রাজউকে আইনজীবীদের আবেদন

একটি গোষ্ঠী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়: এস এম জাহাঙ্গীর

প্রকাশ : ০৮:৪৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬