ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সেনাবাহিনীর শীর্ষ পদে আরও রদবদল, নতুন কিউএমজি শাহীনুল হক

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও এক দফা রদবদলে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেলের (কিউএমজি) পদে এসেছে নতুন মুখ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করে আসা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক পেয়েছেন কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্ব।

আর চব্বিশের অক্টোবর থেকে কিউএমজির দায়িত্ব সামলে আসা লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে কমান্ড্যান্ট হিসেবে এনডিসিতে পাঠানো হয়েছে। নতুন কিউএমজি শাহীনুল হক এক সময় সেনা সদরের চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) এবং সেনা সদর দপ্তরের (এএইচকিউ) মাস্টার-জেনারেল অব দ্য অর্ডন্যান্স (এমজিও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০তম বিএমএ লং কোর্সের মাধ্যমে কমিশন পাওয়া এ কর্মকর্তা চট্টগ্রামের ২৪তম পদাতিক ডিভিশন এবং সাভারের নবম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন এক সময়।

এনডিসির নতুন কমান্ড্যান্ট ফয়জুর রহমান লেফট্যানেন্ট জেনারেল হিসেবে পদোন্নতি পাওয়ার আগে অল্প কিছুদিন ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন। ২৩তম বিএমএ লং কোর্সের মাধ্যমে কমিশন পাওয়া এ কর্মকর্তা রংপুরে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন ।

মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব দিতে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এমআইএসটির নতুন কমান্ড্যান্ট হয়েছেন মেজর জেনারেল হাকিমুজ্জামান, যিনি এতদিন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আর টাঙ্গাইলের ঘাটাইলে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ সেনাবাহিনীর নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন, যিনি এক সময় এনএসআই এর মহাপরিচালক ছিলেন।

এছাড়া রংপুরে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিকস এরিয়ার (লগ এরিয়া) জিওসি করা হয়েছে। আগের লগ এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোস্তাগৌসুর রহমান সেনাবাহিনী থেকে অবসরে গেছেন।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জ ছাড়িয়ে জেলায় সক্রিয় এমপি দিপু ভূঁইয়া, রমজানে বাজার মনিটরিং জোরদারের ঘোষণা

সেনাবাহিনীর শীর্ষ পদে আরও রদবদল, নতুন কিউএমজি শাহীনুল হক

প্রকাশ : ০৯:৫৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬