ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাকে দেখতে এভারকেয়ারের আইসিইউতে তারেক রহমান, বাইরে অপেক্ষমাণ ডা. জাহিদ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : ০৮:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ২৯২৯ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউ কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আইসিইউ কেবিনে অসুস্থ মাকে দেখতে প্রবেশ করেন তার জেষ্ঠ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

আইসিইউ কেবিনে অবস্থানকালে তারেক রহমান বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসায় নিয়োজিত সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

এদিকে, আইসিইউ কেবিনের বাইরে অপেক্ষমাণ অবস্থায় দেখা যায় বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করেন।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

মাকে দেখতে এভারকেয়ারের আইসিইউতে তারেক রহমান, বাইরে অপেক্ষমাণ ডা. জাহিদ

প্রকাশ : ০৮:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫