ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি আরও ঘণীভূত হতে পারে। এই কারণে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (২৮ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এমনটাই জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, এই লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তাই, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান আজ সকালে বলেন, ইতিমধ্যে লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এখন উপকূলের কয়েকটি অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে।

জনপ্রিয় সংবাদ

উত্তরা ১৩নং সেক্টর লেক পার্ক ওয়াকার্স এসোসিয়েশনের আয়োজনে বাংলা বর্ষবরণ ও বৈশাখী উৎসব উদযাপন

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রকাশ : ০৪:৩৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫