ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের নৈতিক, মানবিক ও সামাজিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ আরও উন্নত করা প্রয়োজন। এ জন্য শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) হলান ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শনকালে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে এস এম জাহাঙ্গীর হোসেন মাদ্রাসার শিক্ষার মান, শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান কার্যক্রম এবং তাদের সার্বিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
মাদ্রাসার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও কার্যকর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্মত শিক্ষার পাশাপাশি একটি নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।
হাফিজুর রহমান 


















