ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

পুলিশের একটি গাড়িতে বন্দুকধারীদের হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বেসামরিক নাগরিকও আহত হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, সশস্ত্র একদল হামলাকারী ট্রাফিক পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। হামলার পর তারা পুলিশের গাড়ি ও সঙ্গে থাকা অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত দুই বেসামরিককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। নিহত পুলিশ সদস্যদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন, গুল আমিন ও সেলিম শাহ কোরেশি। তৃতীয়জনের পরিচয় এখনও নিশ্চিত হয়নি।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলাকারীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। এ হামলার নিন্দা ও শোক জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি গভীর শোক প্রকাশ করেছেন।

সূত্র: সামা টিভি

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

প্রকাশ : ০৪:৫৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬