ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ রিয়েল এস্টেট ক্লাবের বৈশাখী উৎসব উদযাপন, সম্প্রীতির বার্তা

বাংলা নববর্ষ উপলক্ষে আনন্দঘন পরিবেশে বৈশাখী উৎসব উদযাপন করেছে বাংলাদেশ রিয়েল এস্টেট ক্লাব লিমিটেড। ক্লাবের প্রেসিডেন্ট দিপু ভূঁইয়ার নেতৃত্বে আয়োজিত এ উৎসবে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।

উৎসবকে ঘিরে ক্লাব প্রাঙ্গণে ছিল বর্ণিল আয়োজন ও প্রাণবন্ত পরিবেশ। সদস্যরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, খাওয়া-দাওয়া এবং আড্ডায় মেতে ওঠেন। এতে ক্লাবের ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, ক্লাবের তিনটি প্যানেলের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে ঐক্য ও সম্প্রীতির বার্তা দিতে তিনটি প্যানেলের নেতৃবৃন্দ ও সদস্যদের একত্রিত করেই এ বৈশাখী উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা বলেন, প্রতিযোগিতা থাকলেও পারস্পরিক সম্মান ও সম্পর্ক বজায় রাখা জরুরি। এ ধরনের আয়োজন ক্লাবের ঐক্য ও সহযোগিতার সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচনকে কেন্দ্র করে এমন সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ ভবিষ্যতে ক্লাবের কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে এবং একটি সুস্থ ও অংশগ্রহণমূলক নেতৃত্ব গঠনে সহায়ক হবে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিয়েল এস্টেট ক্লাবের বৈশাখী উৎসব উদযাপন, সম্প্রীতির বার্তা

বাংলাদেশ রিয়েল এস্টেট ক্লাবের বৈশাখী উৎসব উদযাপন, সম্প্রীতির বার্তা

প্রকাশ : ০৮:৪৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬