ঢাকা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গত ৮ মাসে কমেছে রূপগঞ্জে অপরাধ চিত্র; থানার ওসির তৎপরতায় ফিরেছে স্বস্তি

নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল ও পূর্বাচল উপশহরবেষ্টিত গুরুত্বপূর্ণ উপজেলা রূপগঞ্জে গত আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে দাবি করেছে থানা পুলিশ। চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক কারবার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে পুলিশের ধারাবাহিক অভিযান এবং নজরদারি জোরদার করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন গত এপ্রিল মাসে দায়িত্ব গ্রহণের পর রাত্রীকালীন টহল, বিশেষ অভিযান ও অপরাধপ্রবণ এলাকায় পুলিশের তৎপরতা বেড়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির এই চিত্রের পাশাপাশি মাদক নির্মূলে রাজনৈতিক হস্তক্ষেপ, জনবল ও যানবাহন সংকটকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে পুলিশ।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিল্প-কারখানায় ঘেরা রূপগঞ্জের ওপর দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক চলে যাওয়ায় দীর্ঘদিন ধরে ছিনতাই, ডাকাতি ও মাদক বিস্তার পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। বিশেষ করে তারাব, ভুলতা, গোলাকান্দাইল, কাঞ্চন, মুড়াপাড়া ও চনপাড়া এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছিল। এসব অপরাধ নিয়ন্ত্রণে বর্তমান ওসির নেতৃত্বে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে অভিযান পরিচালনা করা হচ্ছে।

আট মাসে অস্ত্র উদ্ধার ও শত শত গ্রেপ্তার

থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত আট মাসে অপরাধ দমনে অভিযান চালিয়ে দুটি শটগান, শতাধিক রাউন্ড গুলি, তিনটি পাইপগান ও একটি পিস্তলসহ মোট ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ শতাধিক ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে বলে দাবি পুলিশের। নিয়মিত মামলায় আরও তিন শতাধিক চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হয়েছে।

মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

মাদক কারবার নিয়ন্ত্রণে উপজেলার চিহ্নিত স্পটগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। থানা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে ৩২টি মামলায় ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ২ হাজার ২৯৩ পিস ইয়াবা, ১৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৬০০টির বেশি বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের বোতল এবং ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

এর আগে আগস্ট মাসে ৩০টি মামলায় ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ২ হাজার ২০০ পিস ইয়াবা, ১৭৩ বোতল ফায়ারড্রিল, ১৮৩ কেজি গাঁজা ও ৪৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

জুন মাসে ৩৮টি মামলায় ৪৮ জন গ্রেপ্তারের পাশাপাশি ১ হাজার ৩৫৯ পিস ইয়াবা, ৮৫ বোতল বিদেশি মদ ও ৬৫ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। মে মাসে ৩১টি মামলায় ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৩ হাজার ৮০৬ পিস ইয়াবা এবং দেশি-বিদেশি ১৬০ বোতল মাদক উদ্ধার করে পুলিশ।

এপ্রিল মাসে ৩৬টি মামলায় ৫১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ২১ হাজার ৩২৪ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা, হেরোইনসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসব অভিযানে ওসি সালাহউদ্দিনের নেতৃত্বে থানার বিভিন্ন পুলিশ কর্মকর্তা অংশ নেন বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

মহাসড়কে কমেছে ডাকাতি-ছিনতাইয়ের তৎপরতা

রূপগঞ্জের গুরুত্বপূর্ণ দুই মহাসড়কে নিরাপত্তা জোরদারেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, এসআরবি ও গোয়েন্দা সদস্যদের সহযোগিতায় এশিয়ান হাইওয়ে এবং ঢাকা-সিলেট মহাসড়কের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো ও রাত্রীকালীন টহল বাড়ানো হয়েছে।

পুলিশের দাবি, এসব পদক্ষেপের ফলে সড়কে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা আগের তুলনায় কমেছে। বিভিন্ন সময়ে সংঘটিত ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারেও সাফল্য এসেছে। কয়েকটি মিল-কারখানায় লুট হওয়া মালামাল উদ্ধারের ঘটনাও রয়েছে।

কিশোর গ্যাং ও সন্ত্রাসী তৎপরতা নিয়ন্ত্রণে অভিযান

রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা এবং বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত নিয়ন্ত্রণেও অভিযান চালানো হচ্ছে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড পরিচালনার পাশাপাশি অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মুড়াপাড়ার কালাই সবুজ, তারাবোর কুত্তা শ্রাবণ এবং চনপাড়ার শামীম ও নাজমুলসহ বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট এলাকায় আধিপত্য বিস্তার, জবরদখল ও সংঘর্ষের আতঙ্ক কিছুটা কমেছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, অপরাধ দমনে রাজনৈতিক হস্তক্ষেপ অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে অপরাধীদের ছাড়িয়ে নিতে বিভিন্ন মহল থেকে তদবির করা হলে পুলিশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

ওসি সালাহউদ্দিন যা বললেন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন বলেন, থানায় আসা সাধারণ মানুষ ও ভুক্তভোগীদের অভিযোগ দ্রুত আমলে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং কার্যক্রম সক্রিয় করায় ছোটখাটো বিরোধ বড় সংঘাতে রূপ নেওয়ার আগেই সমাধান করা সম্ভব হচ্ছে।

তিনি বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। থানায় যোগদানের পর থেকেই নারায়ণগঞ্জের পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতায় অপরাধপ্রবণতা কমিয়ে আনা সম্ভব হয়েছে। রূপগঞ্জকে নিরাপদ ও অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

মাদক নির্মূলে রাজনৈতিক ও সামাজিক প্রভাবমুক্ত সহযোগিতা কামনা করে ওসি আরও বলেন, কিছু রাজনৈতিক নেতা, কতিপয় সাংবাদিক, পুলিশ ও প্রশাসনের কোনো কোনো ব্যক্তির পক্ষ থেকে প্রকৃত অপরাধীদের পক্ষে তদবির করা হয়। এসব তদবিরের কারণে পুলিশের স্বাভাবিক দায়িত্ব পালন অনেক সময় কঠিন হয়ে পড়ে। অপরাধীর পক্ষ নিয়ে তদবির না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

পুলিশের কোনো সদস্য দায়িত্বে অবহেলা করলে বা বিপথগামী হলে তাকেও সতর্ক করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান তিনি। জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন ওসি।

জনবল ও যানবাহন সংকট বড় চ্যালেঞ্জ

আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরলেও রূপগঞ্জ থানার জনবল ও যানবাহন সংকটের বিষয়টি স্বীকার করেছেন ওসি সালাহউদ্দিন।

তিনি বলেন, রূপগঞ্জে স্থানীয় জনসংখ্যার পাশাপাশি শিল্প-কারখানার বিপুলসংখ্যক শ্রমিক ও বিভিন্ন পেশার মানুষের বসবাস রয়েছে। সব মিলিয়ে এখানে জনসংখ্যার তুলনায় পুলিশের ওপর দায়িত্বের চাপ অনেক বেশি। অথচ সে অনুযায়ী পর্যাপ্ত পুলিশ সদস্য নেই। পাশাপাশি পরিবহন সংকটও প্রকট। অনেক সময় তদন্ত ও টহল কার্যক্রম পরিচালনায় পুলিশকে বেসরকারি পরিবহনের ওপর নির্ভর করতে হয়।

তার মতে, জনবল ও যানবাহন সংকট নিরসন করা গেলে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব হবে।

সব মিলিয়ে রূপগঞ্জে গত আট মাসে পুলিশের অভিযান, টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে কিছু অগ্রগতির দাবি পাওয়া গেছে। তবে মাদক নির্মূল, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং অপরাধীদের রাজনৈতিক ও সামাজিক আশ্রয়-প্রশ্রয় বন্ধ করা এখনো বড় চ্যালেঞ্জ। এসব ক্ষেত্রে পুলিশের ধারাবাহিক তৎপরতার পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা কতটা নিশ্চিত হয়, তার ওপরই নির্ভর করবে রূপগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির পরবর্তী অগ্রগতি।

জনপ্রিয় সংবাদ

প্রকাশ : ০৭:৪১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬