ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ এড়িয়ে ১৯ রুটে চলছে বাস

খুলনা থেকে গোপালগঞ্জ এড়িয়ে যশোর-আরিচা-পাটুরিয়া হয়ে ঢাকায় বাস চলাচল করছে। রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার ১৯টি রুটে বাস চলাচল করছে গোপালগঞ্জ এড়িয়ে। তবে বিকল্প পথ না থাকায় ১৮টি রুটে বাস চলাচল বন্ধ আছে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান গণমাধ্যমকে বলেন, গতকাল শনিবার বিকেল ৪টা থেকে গোপালগঞ্জ হয়ে চলাচল করা যানবাহনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সকাল থেকে যশোর-আরিচা-পাটুরিয়ার আগের বিকল্প রুটে খুলনা, সাতক্ষীরাসহ এ অঞ্চলের সব পরিবহন চলাচল শুরু করেছে।

তিনি বলেন, এর আগে ১৮ নভেম্বরের পরও গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ হয়েছিল। ১৯ নভেম্বর দুপুরে সিদ্ধান্ত নিয়ে বিকল্প হিসেবে যশোর-আরিচা-পাটুরিয়া হয়ে তখন ঢাকায় বাস চলাচল শুরু করা হয়।

খুলনা, যশোর, বেনাপোল, ঝিনাইদহ, মাগুরা, সাতক্ষীরা, ফরিদপুর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল ও রাজবাড়ী থেকে গোপালগঞ্জ এড়িয়ে যশোর-আরিচা-পাটুরিয়া হয়ে ঢাকাগামী বাস চলাচল করছে বলে জানান তিনি।

অন্যদিকে, খুলনা থেকে বাগেরহাট হয়ে পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, বরগুনা, ভোলা ও পটুয়াখালীতে বাস চলছে। তবে টেকেরহাট, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা ও বাগেরহাটের সঙ্গে ঢাকার বাস চলাচল বন্ধ রয়েছে। গোপালগঞ্জ, মোল্লাহাট ও টেকেরহাটে সড়ক অবরোধ থাকায়, এসব এলাকা থেকে ঢাকাগামী বাসগুলো চলাচল করতে পারছে না।

এছাড়া, খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে টেকেরহাট, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজার রুটেও বাস চলাচল বন্ধ আছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধের কারণে গোপালগঞ্জে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়কসহ গোপালগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের কয়েকটি স্থানে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তারা সড়কে আগুন জ্বালিয়ে দেন।

গোপালগঞ্জ পুলিশ লাইন ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা রয়েছে।

জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ৫৬ প্লাটুন বিজিবি, পর্যাপ্ত সংখ্যক পুলিশ, এসআরবি ও আনসার সদস্য মোতায়েন রয়েছেন বলে জানিয়েছে প্রশাসন।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছেন তারা।

এর আগে, শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় মশাল মিছিল ও মাইকিং করে অবরোধের কথা জানানো হয়। এ কারণে ২৯ ও ৩০ নভেম্বর শহরের বাজারগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাজার কমিটি। একই আশঙ্কায় ঢাকা-গোপালগঞ্জ রুটে বাস চলাচলও বন্ধ রাখার সিদ্ধান্ত নেন বাসমালিকরা। দুপুর পর্যন্ত জেলায় বড় ধরনের কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জ এড়িয়ে ১৯ রুটে চলছে বাস

গোপালগঞ্জ এড়িয়ে ১৯ রুটে চলছে বাস

প্রকাশ : ০৫:২৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬