ঢাকা ০১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
এবিজি মিডিয়া কাপের জার্সি ও ট্রফি উন্মোচন

এই মাঠ থেকেই আগামী প্রজন্ম বিশ্বমঞ্চে উঠবে

সায়েম সোবহান আনভীর

‘গ্রেট মাইন্ডস থিংক অ্যালাইক’ অর্থাৎ মহৎ চিন্তার মানুষের ভাবনায় মিল থাকে। ইংরেজি এই প্রবাদের বাস্তব প্রতিফলন দেখেছেন বসুন্ধরা স্পোর্টস সিটির দায়িত্বপ্রাপ্ত এক তরুণ। একদিকে তাঁর বাবার স্বপ্ন শিশু-কিশোরদের জন্য আধুনিক খেলার মাঠ তৈরি করা, অন্যদিকে দেশের শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দুই উদ্যোগের ভাবনায় মিল খুঁজে পেয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন তিনি।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, ২০২৬ সালের ২ সেপ্টেম্বর তাঁর বাবা তাঁকে অফিসে ডেকে বসুন্ধরা স্পোর্টস সিটির দায়িত্ব বুঝিয়ে দেন। দায়িত্ব পাওয়ার পর পুরো প্রকল্প এলাকা ঘুরে দেখেন তিনি। ৩০০ বিঘারও বেশি জায়গাজুড়ে বিস্তৃত এই বিশাল উদ্যোগ দেখে একদিকে যেমন বিস্মিত হন, অন্যদিকে আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত পরিবারের জন্য এমন প্রকল্পের আর্থিক লাভ নিয়ে তাঁর মনে প্রশ্ন তৈরি হয়।

বিষয়টি সাহস করে বাবাকে জানালে তিনি হাসিমুখে এর ব্যাখ্যা দেন। তাঁর বাবা বলেন, ছোটবেলায় ঢাকায় অনেক খেলার মাঠ ছিল। বিকেল হলেই শিশুরা দল বেঁধে মাঠে ছুটে যেত। কিন্তু সময়ের সঙ্গে নগরায়ণের ফলে খেলার মাঠ হারিয়ে যাচ্ছে। চারদিকে গড়ে উঠছে ইট-পাথরের ভবন। শিশুদের খেলাধুলার জন্য পর্যাপ্ত জায়গা তো দূরের কথা, স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেওয়ার মতো খোলা জায়গাও কমে আসছে।

বাবার স্বপ্নের কথা তুলে ধরে তিনি আরও জানান, পরবর্তী প্রজন্ম যেন আবার খেলার মাঠকেন্দ্রিক শৈশব ফিরে পায়, সে লক্ষ্যেই বসুন্ধরা স্পোর্টস সিটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সারা দেশে মাঠ তৈরি করা সম্ভব না হলেও বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে অন্তত একটি বড় ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা সম্ভব—এমন চিন্তা থেকেই এই প্রকল্পের পরিকল্পনা।

আর্থিক লাভের প্রশ্নে তাঁর বাবা বলেছিলেন, এই মাঠে যারা খেলবে, যারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে একদিন আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করবে, তারা সারা জীবন এই উদ্যোগকে মনে রাখবে। মানুষের ভালোবাসা ও পরবর্তী প্রজন্মের জন্য কিছু করে যাওয়ার মধ্যেই রয়েছে প্রকৃত প্রাপ্তি। এটাই হবে ৫০০ বছরের লাভ।

বাবার এই বক্তব্য তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে বলে জানান তিনি। তাঁর ভাষায়, সেদিনই তিনি উপলব্ধি করেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি তাঁর বাবার ভালোবাসা ও দায়বদ্ধতা কতটা গভীর।

এরপরই আসে আরেকটি ঘটনা, যা তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁর ভাষ্য অনুযায়ী, ২ সেপ্টেম্বরের ঠিক ৩৬ দিন পর, ৮ অক্টোবর ২০২৬, প্রধানমন্ত্রী আগামী দুই মাসের মধ্যে দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ দেন। পাশাপাশি শিশু-কিশোরদের হাতে খেলাধুলার সরঞ্জাম তুলে দেওয়া এবং তারা নিয়মিত খেলাধুলা করছে কি না, সে বিষয়ে খোঁজখবর রাখার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন তিনি। একই সঙ্গে তাঁর বাবার দীর্ঘমেয়াদি স্বপ্নের সঙ্গে প্রধানমন্ত্রীর পরিকল্পনার মিল তাঁকে মুগ্ধ করেছে।

তিনি বলেন, একদিকে প্রধানমন্ত্রী দেশের শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে উদ্যোগ নিয়েছেন, অন্যদিকে তাঁর বাবা অনেক আগেই এমন একটি ক্রীড়া নগরী গড়ে তোলার স্বপ্ন দেখেছেন। তাঁর কাছে এই দুই চিন্তার মিলই প্রকৃত অর্থে ৫০০ বছরের লাভ, হয়তো তার চেয়েও বেশি।

আগামী প্রজন্মকে খেলার মাঠে বেড়ে ওঠার সুযোগ করে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, শিশুরা যেন মাঠে খেলাধুলা করে সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। এই মাঠ থেকেই একদিন বাংলাদেশের প্রতিভাবান খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করবে—এমন স্বপ্ন দেখেন তিনি।

দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাঠ তৈরি এবং খেলাধুলার পরিবেশ গড়ে তোলার উদ্যোগকে তিনি কেবল একটি অবকাঠামোগত প্রকল্প হিসেবে দেখছেন না; বরং এটিকে দেশ গঠনের দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে বিবেচনা করছেন। প্রধানমন্ত্রীর দেশ গড়ার পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকতে পারাকেই নিজের সবচেয়ে বড় প্রাপ্তি বলে উল্লেখ করেছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

এই মাঠ থেকেই আগামী প্রজন্ম বিশ্বমঞ্চে উঠবে

এবিজি মিডিয়া কাপের জার্সি ও ট্রফি উন্মোচন

এই মাঠ থেকেই আগামী প্রজন্ম বিশ্বমঞ্চে উঠবে

প্রকাশ : ০৭:২২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬