ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাশকতাকারীরা সবাই ভারতে পালাতে পারবে না: রাশেদ খাঁন

দেশে যারা নাশকতা চালাচ্ছেন, তাঁরা সবাই ভারতে পালিয়ে যেতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। রোববার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।

রাশেদ খাঁন লেখেন, ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সঙ্গে সম্পর্কিত’ বলে মন্তব্য করেছেন এম এ আরাফাত। আগেই বলেছিলাম, ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, সবার সুর এভাবেই পরিবর্তন হবে।

তিনি আরও লেখেন, গতকাল রাতে ফেসবুক লাইভের অডিওবার্তায় শেখ হাসিনা বলেছেন, ‘আমি সবকিছু কিনে গুছিয়ে রেখেছি, যদি আমি যাই…।’ পরবর্তী সময়ে আরেক জায়গায় বলেছেন, ‘সুযোগ পেলে যাব!’ কিন্তু তিনি ১৬ ডিসেম্বরেই যে আসবেন, এটি একবারের জন্যও স্পষ্ট করে বলেননি। এর মধ্য দিয়ে শেখ হাসিনা ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা থেকে নিজেকে একপ্রকার সরিয়ে নিলেন।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, যারা আগুনসন্ত্রাস চালাচ্ছেন, তাঁরা সবাই ভারতে পালিয়ে যেতে পারবেন না। রাশেদ খাঁন লেখেন, ‘শেখ হাসিনার অডিও বক্তব্যের পরে অন্তত এই সন্ত্রাস থেকে তোমাদের দূরে সরে যাওয়া উচিত। নতুবা নতুন করে বাংলাদেশের জনগণের গণপ্রতিরোধের মুখোমুখি হলে কারও অস্তিত্ব থাকবে না। বাগেরহাটবাসী কিন্তু প্রতিরোধের ধরন বুঝিয়ে দিয়েছে।’

জনপ্রিয় সংবাদ

আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির

নাশকতাকারীরা সবাই ভারতে পালাতে পারবে না: রাশেদ খাঁন

প্রকাশ : ০৪:৩৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬