ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশ : ০৪:৪৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ২৫০৬ বার পড়া হয়েছে

আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, একটা দলকে বিদায় করে আরেকটা দলকে ক্ষমতার মসনদে বসানোর জন্য মানুষ রক্ত দেয়নি। জনগণ ব্যাপকভিত্তিক একটা পরিবর্তন চেয়েছিল, বিশেষ করে আমাদের যুবসমাজ-যাদের কাছে এই জাতি ঋণী, বিশেষভাবে ঋণী। আমরা তাদের বুকের উষ্ণতা এবং ভালোবাসা দিয়ে সম্মান করি।

তিনি আরও বলেন, আমাদের দলীয় কোনো দাবি নেই। আমাদের সাত দফার প্রতিটি দাবিই জনগণের দাবি। ৭০ ভাগ জনগণ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছে। নির্বাচনের আগে তারাও বলেছে, আমরাও বলেছি-‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে আমরা তার পুরোটাই বাস্তবায়ন করব।

জুলাই সনদের বিভিন্ন জায়গায় বিএনপি মতলবি ডিসেন্ট দিয়েছে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানোর জন্য যে ধারাগুলো থাকা দরকার, সেগুলো তারা রাখতে চায়। যেগুলো থাকলে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানো যাবে না, সেসব জায়গায় তারা ভিন্নমত দিয়েছে।

আজকের বাংলাদেশ ভালো নেই উল্লেখ করে জামায়াত আমির বলেন, কার কারণে ভালো নেই, এটা সবার সামনে পরিষ্কার। একদিকে বর্তমান সরকার—সাড়ে ১৫ বছর আমাদের সবার মতো তারাও ছিল মজলুম। কিন্তু ৫ তারিখের পর থেকেই তারা সমস্ত কিছু ভুলে গেছে।

তিনি আরও বলেন, ৬ আগস্টের পর থেকেই তারা আওয়ামী স্টাইলে এ দেশের মানুষের ওপর জুলুম শুরু করেছে। ব্যাপক চাঁদাবাজি, দখল-বাণিজ্য, দুর্নীতি, কমিশন বসানো এবং রাজনৈতিক কূটচালের মাধ্যমে এই জাতিকে তারা কষ্ট দিয়ে যাচ্ছে। ইতিহাসের পাতায় পাতায় জাতির সঙ্গে তাদের আচরণ ৫ তারিখের পর থেকে খুবই বেদনাদায়ক।

সংসদ অধিবেশনের শেষ দিন, অর্থাৎ ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে হওয়া চা-চক্রের প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, পরিষ্কার বলেছি, আপনি জাতীয় ঐক্যের কথা বলছেন, আমরা তো জাতীয় ঐক্যের পক্ষেই আছি। জাতীয় ঐক্যের জায়গাটা আপনারাই নষ্ট করেছেন। আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, গণভোটের গণরায় বাস্তবায়ন করবেন না—এই দুই জায়গা ছাড়া কখনও এ দেশে জাতীয় ঐক্য হবে না।

জনপ্রিয় সংবাদ

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির

প্রকাশ : ০৪:৪৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬