ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪৮ জন। রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৩৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৫৬ জনে। এর আগে, শনিবার হাম ও এর উপসর্গে আটজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ওই দিন নতুন করে ১ হাজার ১৫ জন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

জনপ্রিয় সংবাদ

ইনানীতে গ্যাসকূপের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী আহত

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

প্রকাশ : ০৪:৫৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬