ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে এমপি দিপু ভূঁইয়ার নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নেতৃত্বে আয়োজিত এ মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার পূর্বাঞ্চলের ৩০০ ফুট সড়ক এলাকার সোমু মার্কেট থেকে মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা সম্ভাব্য নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবু মোহাম্মদ মাসুম এবং উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভূঁইয়া প্রমুখ। এ ছাড়া রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সহসভাপতি মৃদুল হাসান নেতাকর্মীদের একটি বহর নিয়ে মিছিলে যোগ দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, দেশের সম্পদ লুটপাট এবং মানুষের ওপর অত্যাচার-নিপীড়ন চালিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে শেখ হাসিনা আবারও আগুন-সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতা কঠোর হাতে দমনে বিএনপির নেতাকর্মীরা প্রতিটি এলাকায় সক্রিয় অবস্থানে রয়েছেন। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সোচ্চার রয়েছে।

তিনি আরও বলেন, দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। এ জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে এমপি দিপু ভূঁইয়ার নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে এমপি দিপু ভূঁইয়ার নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশ : ০৭:০২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬