রাজধানীর দক্ষিণখান থানার ৪৯ নম্বর ওয়ার্ডে গাউছিয়া হামিদিয়া রহমানিয়া দরবার শরীফ ও সাইয়াদুস সাকলাইন জামে মসজিদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) আয়োজিত এ উপলক্ষে বিশাল সুন্নি জামাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
এ সময় দরবার শরীফ ও মসজিদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে বিপুলসংখ্যক মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী এ মাহফিলে ধর্মীয় আলোচনা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
হাফিজুর রহমান 


















