ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে ১ কোটি ৩০ লাখ টাকা অনুদান দিল কমিউনিটি ব্যাংক

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কল্যাণের অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের তিনটি প্রতিষ্ঠানের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং শিশু পরিচর্যার পরিবেশ উন্নয়নে ১ কোটি ৩০ লাখ টাকা অনুদান দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এ বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকালে রাজধানীর উত্তরায় অবস্থিত এপিবিএন হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন উপস্থিত থেকে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ পুলিশ ও কমিউনিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুদানের অর্থের মধ্যে এপিবিএন স্কুলের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে ২০ লাখ টাকা, এপিবিএন ডে-কেয়ার সেন্টারের অবকাঠামোগত উন্নয়নে ১০ লাখ টাকা এবং এপিবিএন মেডিকেল সেন্টারের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উন্নয়ন ও সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এই আর্থিক সহায়তার মাধ্যমে এপিবিএন স্কুলের শিক্ষার পরিবেশ ও কার্যক্রম আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ডে-কেয়ার সেন্টারের অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির ফলে শিশুদের নিরাপদ ও পরিচর্যাবান্ধব পরিবেশ নিশ্চিত করা সহজ হবে। অন্যদিকে মেডিকেল সেন্টারের জন্য বরাদ্দকৃত অর্থ স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসা সুবিধা সম্প্রসারণ এবং সেবার পরিধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কমিউনিটি ব্যাংকের এ উদ্যোগ প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশু পরিচর্যার মতো গুরুত্বপূর্ণ খাতে এ ধরনের সহযোগিতা বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জনপ্রিয় সংবাদ

প্রকাশ : ০৭:৪২:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬