ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৪২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসংযোগ, ভাঙচুর ও জ্বালাও-পোড়াও কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে ৪২ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলহাজ্ব মাহফুজুর রহমানের (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপি) নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে ৪২ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। এ সময় তারা যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজিত অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ৪২ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

৪২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

৪২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

প্রকাশ : ০৭:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬