ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রুল

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (১১ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন ও ব্যারিস্টার ইউসুফ আলী। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান খান।

আদালত রুলে জানতে চেয়েছেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পরপরই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে মর্মে দুদকের পক্ষ থেকে দেওয়া বক্তব্যসংবলিত প্রেস ব্রিফিং কেন অবৈধ ঘোষণা করা হবে না। এর আগে গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন। আদালতের অবকাশ শেষ হওয়ার পর আজ পুনরায় আবেদনটি উপস্থাপন ও শুনানি শেষে এই রুল জারি করা হয়।

রিট আবেদনে বলা হয়েছে, গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক, জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পরিচালক পৃথক দুটি প্রেস ব্রিফিং করেন। সেখানে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানানো হয়। রিটে দাবি করা হয়েছে, এ ধরনের বক্তব্য সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত করা ব্যক্তির মর্যাদা ও সুনামের সুরক্ষার পরিপন্থী এবং দুদকের নিজস্ব ‘তথ্য অবমুক্তকরণ নীতিমালা’র চরম লঙ্ঘন।

দুদকের ২ সেপ্টেম্বরের ওই ব্রিফিংয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে ৭৬ লাখ টাকা নেওয়াসহ বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানানো হয়েছিল। তবে পরবর্তীতে দুদকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বা অনিচ্ছাকৃত ভুল বলে আখ্যা দেন।

এরপর ১৩ সেপ্টেম্বরের আরেকটি ব্রিফিংয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক, ৩৬ জন জেলা প্রশাসক এবং এলজিইডি-এর প্রধান প্রকৌশলী নিয়োগসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার থেকে শতকোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ তোলা হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিদেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারেরও বড় অভিযোগ আনা হয়েছিল ওই ব্রিফিংয়ে।

আসিফ মাহমুদ এই ব্রিফিংগুলোকে তাঁর সম্মানহানি ও নীতিমালার পরিপন্থী দাবি করেই হাইকোর্টে এই রিট দায়ের করেছিলেন, যার ভিত্তিতে আজ আদালত রুল জারি করলেন।

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান-এরদোয়ান বৈঠক: রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রুল

প্রকাশ : ০৩:৫৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬