ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে শ্যামা কালী পূজামণ্ডপ পরিদর্শন করলেন হাজী মোঃ সেলিম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নাওড়া সেলিমনগরে শ্রীশ্রী শ্যামা কালী পূজা উৎসবের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন রূপগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোঃ সেলিম।

রূপগঞ্জ থানার মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশক্রমে তিনি পূজা উৎসবস্থল পরিদর্শনে যান। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, উৎসবের আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচলের বিষয়গুলো ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি পূজা উৎসবের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং উৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় হাজী মোঃ সেলিম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে এবং নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দ ও উৎসাহের সঙ্গে উদ্‌যাপন করবে। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা ধারণ করে সবাইকে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, পূজা উৎসবকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শান্তিপূর্ণ পরিবেশে শ্যামা কালী পূজা উৎসব উদ্‌যাপনে তিনি আয়োজক কমিটি ও স্থানীয়দের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, পূজা উদ্‌যাপন কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে ১ কোটি ৩০ লাখ টাকা অনুদান দিল কমিউনিটি ব্যাংক

রূপগঞ্জে শ্যামা কালী পূজামণ্ডপ পরিদর্শন করলেন হাজী মোঃ সেলিম

প্রকাশ : ০৭:৩৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬