ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই স্থানে বিস্ফোরণ, আহত দুজন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক মিনিটের ব্যবধানে দুই স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ও মল চত্বর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এর মধ্যে একটি ককটেল দাঁড় করিয়ে রাখা একটি গাড়ির ওপর বিস্ফোরিত হয়। বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন গণমাধ্যমকে বলেন, “দুই জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে। দুজন আহত হয়েছে। একজন গুরুতর অবস্থায় আছে। গাড়িতে থাকা অবস্থায় মাথায় লেগেছে।”

জনপ্রিয় সংবাদ

৪২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই স্থানে বিস্ফোরণ, আহত দুজন

প্রকাশ : ০৪:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬