ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তেজগাঁওয়ে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভে, তীব্র যানজট রাজধানীতে

বকেয়া বেতন ভাতার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। এতে রাজধানীর ব্যস্ত ওই সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।

মঙ্গলবার পুলিশের অতিরিক্ত উপকমিশনার (শিল্পাঞ্চল) ইমরান হোসেন বলেন, শ্রমিকরা ‘লাভ রোডের’ কাছাকাছি অবস্থান নেওয়ায় তেজগাঁও মহাখালী সড়কের দুই দিকের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, “তাদের (শ্রমিক) সঙ্গে কথা বলা হচ্ছে, ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।”

পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের ফেইসবুক পেইজে শ্রমিকদের এই সড়ক অবরোধ এবং যানজট নিয়ে দেওয়া পোস্টে বলা হয়, “বকেয়া বেতন পরিশোধের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের অবস্থান কর্মসূচির কারণে তেজগাঁও লাভ রোড (তাজউদ্দীন আহমেদ সড়ক) এলাকায় উভয়মুখী যান চলাচল বন্ধ রয়েছে। ফলে আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।”

এদিন সকাল ১০টার দিকে দাবি জানাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সামনে সড়কে বসে পড়েন শ্রমিকরা বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

তেজগাঁওয়ে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভে, তীব্র যানজট রাজধানীতে

প্রকাশ : ০৫:২৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬