ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরায় বিএনপি নেতাদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, প্রধান অতিথি এমপি জাহাঙ্গীর হোসেন

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৯:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ২৫৪৪ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরা ও আশপাশের বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক পরিবারের মাঝে খাদ্য ও ঈদ উপহার তুলে দেওয়া হয়। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

জানা যায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহবায়ক আক্তার হোসেনের উদ্যোগে ৪৩ নম্বর ওয়ার্ডের কাঠালদিয়া এলাকায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আব্দুস সালাম সরকারের উদ্যোগে ৫০ নম্বর ওয়ার্ডে, উত্তরা পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব রিপন বেপারির উদ্যোগে ফায়দাবাদ চৌরাস্তা এলাকায় এবং উত্তরা পূর্ব থানা বিএনপি নেতা খোকন সরকারের উদ্যোগে উত্তরা আজমপুর কাঁচাবাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, পবিত্র ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে বিএনপি নেতাকর্মীরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, দেশের মানুষ আজ নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাই রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকে নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। এ ধরনের সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ঈদ উপহার পেয়ে স্থানীয় দরিদ্র ও নিম্নআয়ের মানুষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

জনপ্রিয় সংবাদ

উত্তরায় বিএনপি নেতাদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, প্রধান অতিথি এমপি জাহাঙ্গীর হোসেন

উত্তরায় বিএনপি নেতাদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, প্রধান অতিথি এমপি জাহাঙ্গীর হোসেন

প্রকাশ : ০৯:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬