ঢাকা ০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণখানে মাদরাসাতুর রহমান আল-আরাবিয়ায় শিক্ষার্থীদের সাথে ইফতার করলেন এস এম জাহাঙ্গীর হোসেন

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৮:০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৭০৩ বার পড়া হয়েছে

রাজধানীর দক্ষিণখানে অবস্থিত মাদরাসাতুর রহমান আল-আরাবিয়ার শিক্ষার্থীদের সঙ্গে পবিত্র রমজানের প্রথম ইফতার করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

রমজানের প্রথম দিনে আয়োজিত এ ইফতার মাহফিলে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান তিনি। ইফতারের আগে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনা ও সার্বিক খোঁজখবর নেন।

মাদরাসাটির বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে ১১৭ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ব্রেইল পদ্ধতিতে পবিত্র কোরআন মুখস্থ করছে। এছাড়া বাক সমস্যাজনিত ৬৩ জন শিক্ষার্থী সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোরআন শিক্ষা গ্রহণ করছে। প্রতিষ্ঠানটিতে আরও রয়েছে ৪২ জন এতিম শিক্ষার্থী এবং ৯০২ জন সাধারণ শিক্ষার্থী।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত মানবিক ও প্রশংসনীয়। তিনি মাদরাসা কর্তৃপক্ষের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

দক্ষিণখানে মাদরাসাতুর রহমান আল-আরাবিয়ায় শিক্ষার্থীদের সাথে ইফতার করলেন এস এম জাহাঙ্গীর হোসেন

প্রকাশ : ০৮:০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬